রাজধানীতে ‘নব্য জেএমবির’ চার সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত সোমবার রাতে রাজধানীর রমনা স্টার গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনÑ আরিফ মোল্লা (২৮), মো. ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), মো. ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) ও মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)।