দিনাজপুরের হাকিমপুরের বাংলাহিলি বাজারের মসলার দোকানে অভিযান চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ ইউসুফ আলী (৩৮) নামের এক দোকানিকে আটক করেছে এপিবিএন বগুড়া-৪ ক্যাম্পের সদস্যরা।
গত সোমবার সন্ধ্যায় বাংলাহিলি বাজারে তার দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এপিবিএন বগুড়া কার্যালয়ের এসআই মাসুদ রানা জানান, গোপন সূত্রে দোকানে মাদক কেনাবেচার গোপন সূত্রে খবর পেয়ে এপিবিএন বগুড়ার একটি দল গত সোমবার সন্ধ্যায় বাংলাহিলি বাজারের মসলাপট্টির ইউসুফ আলীর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দোকানের ভেতর থেকে একটি বড় ব্যাগে রাখা ৬১ বোতল ফেনসিডিল এবং ১০টি খালি বোতল উদ্ধার করা হয়।