বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

দুই দলের টি-টোয়েন্টি সিরিজ এর মধ্যে বেশ জমে উঠেছে। দিল্লিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে গেছে সিরিজে। বৃহস্পতিবার রাজকোটে সিরিজে সমতা ফেরানোর মিশনে নামবে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই দুই দলের টেস্ট সিরিজ নিয়েও ভারতীয় দর্শকদের আগ্রহটা বেশ লক্ষণীয়। ইনদোরে ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্টের ক্রিকেটের চাহিদা অন্তত চাই বলছে।

মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অভিলাষ খন্দকার বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চার দিনের মধ্যে ইনদোর টেস্টের ৪০ শতাংশ সেশন ভিত্তিক টিকিট শেষ হয়ে গেছে। খবর- ইন্ডিয়া টুডে।

ইনদোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ২৭ হাজার। যার মধ্যে ১৬ হাজার টিকিট বিক্রির জন্য থাকছে। বাকি আসনসংখ্যা স্পনসর, বিসিসিআই প্রতিনিধি, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সদস্য, সাবেক অধিনায়ক, বিশিষ্ট ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের জন্য থাকবে।

সেশন ভিত্তিক টিকিটের সঙ্গে দৈনিক ভিত্তিক টিকিট বিক্রি করা হচ্ছে। অফিশিয়ালদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, ৩ নভেম্বর সকাল ৬টা থেকে ইনদোর টেস্টের ক্রিকেট বিক্রি শুরু হয়েছে। যা চলবে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরিতে ৩১৫ রুপি থেকে ১৮৪৫ রুপিতে বিক্রি হচ্ছে ভারত-বাংলাদেশ ম্যাচের টিকিট।

১০ নভেম্বর নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টি খেলে পরদিন বিকেলে নাগপুরে পা দেবে টিম বাংলাদেশ।