যুক্তরাষ্ট্রের এক প্রবাসী বাংলাদেশি জ্বালানি বিশেষজ্ঞ, দরিদ্র ডায়ালাইসিস রোগীদের চিকিৎসার জন্য গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে সম্প্রতি এক কোটি টাকা সহায়তা দিয়েছেন। গত বছরও তিনি এক কোটি টাকা অনুদান দেন। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন প্রটোকল অনুসরণ করে দেশের বৃহত্তম কিডনি সেবাকেন্দ্র ‘গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার’ সেবাপ্রদান শুরু করে গত ১৩ মে।
গণস্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক ও গ্রামীণ কল্যাণের যৌথ উদ্যোগে এফোর্ডেবল হেলথ কেয়ার ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত এই সেবাকেন্দ্রটি চলছে। দেশি-বিদেশি শিল্পপতি, ব্যবসায়ী ও বেশকিছু সাধারণ নাগরিক এ সেন্টার প্রতিষ্ঠায় আর্থিক সাহায্য দিয়েছেন। বিজ্ঞপ্তি।