মধ্যপাড়া গ্রানাইট মাইনিংয়ে নতুন ব্যবস্থাপনা পরিচালক

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে পেট্রাবাংলার মহাব্যবস্থাপক (জিএম মাইন্স) এবিএম কামরুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার পেট্রোবাংলা এক অফিস আদেশে তাকে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এবিএম কামরুজ্জামান দীর্ঘদিন বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যস্থাপক (পরিকল্পনা ও অনুসন্ধান) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে ১৩ জানুয়ারী তিনি পেট্রোবাংলার মহাব্যস্থাপক (জিএম মাইন্স) পদে যোগদান করেন। মধ্যপাড়ায় যোগদানের পূর্ব পর্যন্ত তিনি ওই পদে কর্মরত ছিলেন। 

এর আগে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমানকে মধ্যপাড়া থেকে প্রত্যাহার করে পেট্রোবাংলায় বদলি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যস্থাপক (আন্ডার গ্রাউন্ড অপারেশন এন্ড মাইনিং) মো. আবু তালেব ফরাজী।