ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় ‘খাবারে বিষ দিয়ে’ পরিবারের সবাইকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন সোহরাব হোসেন নামে এক ব্যক্তি। তিনি জানান, গত বুধবার রাতে তার স্ত্রী খাবার রান্না করে দুই মেয়ে নিয়ে পাশের বাড়িতে যায়। এ সময় কে বা কারা খাবারে বিষ মিশিয়ে দেয়। খেতে বসলে খাবার থেকে দুর্গন্ধ বের হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। শত্রুতাবশত এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা সোহরাবের। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান।
সদর থানার ওসি মঈনউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।