ধামরাইয়ে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে চার যুবকের জেল

ঢাকার ধামরাইয়ে জেএসসি পরীক্ষার সময় হলে নকল সরবরাহের অভিযোগে বহিরাগত চার যুবককে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ৬ মাসের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালামপুরের ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের হলে নকল সরবরাহের সময় হাতেনাতে চার যুবককে আটকের পর এ কারাদ- দেওয়া হয়।