ক্রিকেটে আবার স্পট ফিক্সিং। যে কারণে দুই ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে তারা জাতীয় দলের ক্রিকেটার নন। খেলেন রঞ্জি ট্রফিতে। কর্নাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) ফিক্সিং করেছিলেন। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজন কর্নাটকের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সিএম গৌতম, অন্যজন তার সতীর্থ আবরার কাজি। বেঙ্গালুরু পুলিশ বলছে, ‘কেপিএলে ফিক্সিংয়ের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমরা দুজন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছি।’ গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের কেপিএল ফাইনালে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন তারা। খেলা হয়েছিল হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্সের মধ্যে। সিএম গৌতম ছিলেন বেল্লারির অধিনায়ক। আবরার কাজি ছিলেন তার সতীর্থ। গৌতম রঞ্জি ট্রফি খেলেছেন কর্নাটক এবং গোয়ার হয়ে। ইন্টারনেট।