ছাগল বাঁচাতে ইজিবাইকের ৬ জনকে পিষে মারল বাস

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মিনিবাস ও ইজিবাইকের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে মাগুরমারী চৌরাস্তা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি মিনিবাস ছাগল বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত আরেক জন পঞ্চগড় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে পাঁচজনের লাশ পড়ে ছিল। এদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ।

নিহত আরেক জনের লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রয়েছে।