পাঁচবিবি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল হাসানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নকল জাতীয় পরিচয়পত্র তৈরি, স্বজনপ্রীতি, মিথ্যা মামলা করাসহ নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওই উপজেলার আওলাই ইউনিয়ন আনসার দলনেত্রী মুর্শিদা বেগম।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় জয়পুরহাট প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। ইউনিয়ন দলনেত্রী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কামরুল হাসানের এসব দুর্নীতির লিখিত অভিযোগ জয়পুরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আনসার কমান্ড্যান্ট বরাবর দিয়েছেন বলে জানিয়েছেন।