বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছালে তাকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় ববি উপাচার্য বঙ্গবন্ধুর সমাধির পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা পাঠ করেন এবং ১৫ আগস্টের ঘটনায় শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন।
স্ত্রী-কন্যা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ববি শাখা, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, উপাচার্য কার্যালয়ের কর্মকর্তারা এ সময় উপাচার্যের সঙ্গে ছিলেন।