মহেশপুর সীমান্ত

ফের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরেক বাংলাদেশি মারা গেছেন। নিহত গরু ব্যবসায়ী সুমন হোসেন (২৫) মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আবদুল মান্নানের ছেলে। গতকাল শুক্রবার ভোরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইটে বিএসএফের গুলিতে মারা যান তিনি।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান এক  প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিলগেইটে বিএসএফ এক রাউন্ড গুলি করে। স্থানীয়রা জানান, গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী সুমন মারা যান। তার লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্পে রয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর মহেশপুর পলিয়ানপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আবদুর রহিম (৫০) নামে আরেক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন।