এক ঝলকে

‘রিকশা গার্ল’-এ শাকিব নয়, সিয়াম

অমিতাভ রেজার সিনেমা ‘রিকশা গার্ল’-এ অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল শাকিব খানের। গত বছরই খবরটা ঘটা করে জানিয়েছিলেন পরিচালক। বিভিন্ন সময় শাকিবও বলেছেন এতে দেখা যাবে তাকে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না। শাকিব নন, অতিথি চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এরই মধ্যে পরিচালকের সঙ্গে কথাও হয়েছে সিয়ামের। অমিতাভ বলেন, ‘শাকিব ভাই অনেক ব্যস্ত মানুষ। সময় দেবেন দেবেন করেও দিতে পারছেন না। আমিও অপেক্ষায় থাকতে রাজি নই। সিয়ামের সঙ্গে কথাবার্তা হয়েছে, সে রাজি। তবে এখনো শু¨টিংয়ের দিনক্ষণ ঠিক করতে পারিনি। শিগগির শু¨টিংটা শেষ করে ফেলতে চাই।’ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। কেন্দÖীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। আগামী মার্চে মুক্তি পেতে পারে এটি।

কয়েক ঘণ্টার মধ্যেই ফাঁস ‘বালা’

মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার আলোচিত সিনেমা ‘বালা’। বৃহস্পতিবার মুক্তি পাওয়ার পর এরই মধ্যে অনলাইনে সিনেমাটি ফাঁস করে দিয়েছে পাইরেসি ওয়েবসাইট তামিল রকার্স। অমর কৌশিক পরিচালিত বালা চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। চুল গজানোর জন্য ডিম থেকে গোবর–সবই টাক মাথায় লাগান তিনি। এত কিছু করার পরও চুল গজায় না তার। এদিকে বালার ইচ্ছা হয় সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করার। সুন্দরী মেয়েকে প্রেমিকা হিসেবে পাওয়ার জন্য উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত তিনি চিকিৎসকের কাছেও যান। হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি যে মোটেও সহজ নয়, তা তিনি বুঝতে পারেন। এই সিনেমায় ভূমি একজন আইনজীবী। গায়ের রং কালো বলে সব জায়গায় তিনি পিছিয়ে পড়েন। আয়ুষ্মানের প্রেমিকার চরিত্রে আছেন ইয়ামি গৌতম। এতে আরও অভিনয় করেন সৌরভ শুক্লা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সীমা পাহওয়া এবং জাভেদ জাফরি। এতে যোগ করা হয়েছে ৯০ দশকের বিভিন্ন গান। সমাজ একটু অন্যরকম হলে কীভাবে একজন মানুষ পেছনে পড়েন সে কথাই এই সিনেমায় তুলে ধরা হয়েছে। কয়েক দিন আগেই অক্ষয় কুমার-রীতেশ দেশমুখ অভিনীত, ‘হাউজফুল ৪’ ফাঁস হয়েছে পাইরেটেড সাইটে। তালিকায় ঢzকে পড়েছে হলিউডের সিনেমা টার্মিনেটর: ডার্ক ফেটও।

স্মৃতিকাতর তাহসান

গত শুক্রবার রাজধানীর বেইলি রোডে একটি অনুষ্ঠানে গান পরিবশেন করেন জনপ্রিয় সংগীতশিল্পী এবং গায়ক তাহসান খান। ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গানের ‘এখনো বৃষ্টি পড়ে-বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি গাওয়ার পর দর্শক-ভক্তরা তাহসানের কণ্ঠে তাল মিলিয়ে আওয়াজ তুলতে থাকেন। এ সময় গানের সঙ্গে তাল মিলিয়ে তাহসান বলেন, ‘একদিন এই বেইলি রোডে বৃষ্টিতে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই, আই ডোন্ট কেয়ার’। এ সময় দর্শকরা আরও বেশি উল্লাসে ফেটে পড়েন। হয়তো বা তাহসান কথাটা কাউকে উদ্দেশ্য করেই বলেছেন। কিংবা বেইলি রোডে যেহেতু তরুণ-তরুণীদের প্রেমালাপ বা আড্ডার জন্য জন্যপ্রিয় স্থান তাই হয়তো তেমনই উদাহরণ টেনে কথাট বলেছেন। তবে তাহসান যে অর্থেই কথাটা বলুন না কেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আলোচনা কিংবা উপস্থিত দর্শকদের মনোভাব দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকের ইঙ্গিতটা অন্য দিকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মিনিটের ভিডিও ক্লিপটি শেয়ার করে তাহসান ভক্তরা বেশ আবেগি স্ট্যাটাস শেয়ার করছেন।

শাহরুখের সঙ্গে সৃজিত-মিথিলা

কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে এ সময়ের আলোচিত অভিনেত্রী মিথিলার সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। বিষয়টি নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তারা দুজনই বন্ধুর মতো একে অপরের পাশে থাকছেন। সৃজিতের জন্মদিনে মিথিলা গিয়েছিলেন ভারতে। একসঙ্গে সময় কাটিয়েছেন, রাতের খাবারও খেয়েছেন। সৃজিত-মিথিলার সম্পর্কের গুঞ্জনের মধ্যেই নির্মাতা ফাহমির সঙ্গে মিথিলার কিছু ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর নিজের ফেইসবুক আইডিতে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মিথিলা। সেখানে তিনি জানান, অন্তরঙ্গ ছবি ফাঁস করায় সাইবার ক্রাইম আইনে তিনি অভিযোগ করেছেন। মিথিলার এই পদক্ষেপে তাকে সাধুবাদ জানিয়েছেন শোবিজের অনেকেই। সাধুবাদ জানিয়েছেন সৃজিতও। সোশ্যাল মিডিয়ায় মিথিলাকে ‘টাইগ্রেস’ বলে আখ্যায়িত করেন সৃজিত। সৃজিত আরও বলেন, অন্যের ছবি এভাবে ব্যবহার করা অন্যায়। মিথিলা যেভাবে পুরো ব্যাপারটা সামলাচ্ছে, তাতে আমি গর্বিত। আবার মিথিলাকে দেখা গেল সৃজিতের সঙ্গে। তবে সেই ছবিতে সৃজিত একা নন আর আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। গত শুক্রবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনzষ্ঠানের মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেল। সেই ছবি ফেইসবুকে শেয়ার করেছেন সৃজিত।

রীতি ভাঙলেন কিয়ানু রিভস

ম্যাট্রিক্সখ্যাত অভিনেত্রী কিয়ানু রিভস সম্পªতি নিশ্চিত করেছেন আলেক্সান্দ্রা গ্রান্টের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি। সম্পªতি এক অনুষ্ঠানে দুজনকে হাত ধরে একসঙ্গে দেখা গেছে। ৫৫ বছর বয়সী কিয়ানুর প্রেমিকা আলেক্সান্দ্রা লসঅ্যাঞ্জেলেসের একজন খ্যাতনামা, পুরস্কারজয়ী ভিজুয়াল আর্টিস্ট। তার বয়স এখন ৪৬। এই জুটি একসঙ্গে প্রকাশ্যে এসে যেমন সবাইকে চমকে দিয়েছেন, তেমনি পাচ্ছেন বিপুল প্রশংসা। হলিউডের অনেক তারকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ানুর প্রশংসা করছেন। কারণ তিনি হলিউড বয়স্ক অভিনেতাদের কম বয়সী প্রেমিকা থাকার রীতিকে ভেঙে দিয়েছেন। ৫৫ বছর বয়সী কিয়ানু যে তার কাছাকাছি বয়সের আলেক্সান্দ্রার সঙ্গে প্রেম করছেন, এমন ঘটনা হলিউডে বিরল। টুইটারে একজন লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য। হলিউডের একজন তারকা (কিয়ানু রিভস) তার কাছাকাছি বয়সের কারও সঙ্গে প্রেম করছেন–একজন নারী শিল্পী যার চুল ধূসর হয়ে গেছে। এ জন্য কিয়ানু তোমাকে ভালোবাসি।’ আরেকজন লিখেছেন, ‘কিয়ানু তার বয়সী প্রেমিকার সঙ্গে সুখী আছেন। এটা দেখে ভালো লাগছে।’

আলেক্সান্দ্রা গ্রান্টের লেখা একটি বই ওড টু হ্যাপিনেস অ্যান্ড শ্যাডোর সহলেখক হিসেবে কাজ করেছেন কিয়ানু। তারা দুজনে মিলে একটা প্রকাশনা সংস্থাও খুলেছেন–এক্স আর্টিস্টস বুকস। কিয়ানু রিভস সব সময়ই তার ব্যক্তিগত জীবনকে বাইরে খুব একটা প্রকাশ করেননি। হলিউডের অভিনেতাদের মধ্যে তার ব্যক্তিত্ব স্বতন্ত্র। তিনি ‘দুঃখী কিয়ানু’ কিংবা ‘একাকী কিয়ানু’ নামেও পরিচিত। অতীতে তার সঙ্গে সম্পর্ক ছিল স্যান্ড্রা বুলক, আমান্ডা ডি কেডানেট ও ক্লেয়ার ফোর্লানির সঙ্গে।

বিজেপিতে অনাগ্রহ রজনীকান্তের

দক্ষিণ ভারতীয় সিনেমার বড় তারকা রজনীকান্ত বিজেপিতে যোগ দেওয়ার সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে বিজেপিতে ভেড়ানোর সব ধরনের চেষ্টা চলছে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না তিনি। সম্পªতি রজনীকান্তকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির তামিলনাড়ুর নেতা পোন রাধাকৃষ্ণ। গত শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রজনীকান্ত। তখন তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে দলে যোগ দেওয়ার কোনো ধরনের প্রস্তাব পাইনি। আমাকে গেরুয়াপন্থি হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে।’ সম্পªতি তামিলনাড়ু বিজেপির তরফে পঞ্চম শতকের কবি তিরুভল্লবরের গেরুয়া কাপড় পরিহিত একটি সিনেমা প্রকাশ করা হয়, যা নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাদের। সেই প্রসঙ্গ টেনে রজনীকান্ত বলেন, ‘তিরুভল্লবরের মতোই আমাকে গেরুয়া শিবিরে ভেড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এভাবে আমাকে ফাঁদে ফেলা যাবে না, তিরুভল্লরকেও না।’ এদিকে রজনীর এই মন্তব্যের পর তার সঙ্গে একমত পোষণ করেছেন বিজেপিও। রাজ্য বিজেপির নেতা মুরলীধর বলেন, ‘আমরা কখনো বলিনি যে রজনীকান্ত আমাদের দলে যোগ দিয়েছেন বা যোগ দিতে চান। এ ধরনের জল্পনায় বিজেপির কোনো আগ্রহ নেই।’

হিরুই প্রথম

এ বছর সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার সরকার গেজেট প্রকাশ করেছে। ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) ’-এর বিধান অনুযায়ী ব্যক্তিপর্যায়ে ৭৪ টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ড়্গেত্রে ১০ টিসহ ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে প্রাপ্তদের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। তার মধ্যে শিল্পী ক্যাটাগরিতে নাম উঠে এসেছে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান, মমতাজ বেগম, এসডি রুবেল, চিত্রনায়ক শাকিব খান, কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা ও নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরুর নাম। অন্যদের নাম এর আগেও সেরা করদাতার তালিকায় এলেও নৃত্যশিল্পী হিরু এবারই প্রথম এই তালিকায় এসেছেন। শুধু তাই নয়, এই তালিকায় তিনিই প্রথম নৃত্যশিল্পী। বিষয়টি নিয়ে বেশ খুশি হিরু। তিনি বলেন, ‘কর দেওয়া সমস্ত দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। আমি সেই দায়িত্বই পালন করেছি। তবে এত শিল্পীর ভিড়ে সেরা করদাতার তালিকায় আমার নাম আসায় বেশ ভালো লাগছে।’