সিলেটে ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল শনিবার সিলেট নগরীতে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘মুবারক র্যালি’। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে র্যালিটি নগরীর সোবহানীঘাটের হজরত শাহজালাল দারুচ্ছzন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদড়্গিণ করে।

এ র্যালিতে নেতৃত্ব দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) সুযোগ্য পুত্র, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোয়ার আলী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, আনজুমানে আল ইসলাহর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সহ-সভাপতি দুলাল আহমদ, মুহাম্মদ মুহিবুর রহমান, মাছুম আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়া প্রমুখ।