কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে নৌ-চলাচল স্বাভাবিক

আবহাওয়া স্বাভাবিক থাকায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট ও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকেই সকল নৌযান চলাচল শুরু করে।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত শনিবার থেকেই নৌযান বন্ধ ছিল। সোমবার সকাল থেকে সকল নৌযান চলাচল শুরু করেছে। এতে করে ঘাট এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দীর্ঘ সময় নৌযান চলাচল বন্ধ থাকার পর সোমবার থেকে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল শুরু করেছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌরুটে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।