লক্ষ্মীপুরের রামগঞ্জে আনোয়ার খান টাওয়ারে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৭৬তম শাখা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি-সিইও মো. গোলাম ফারুক, এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমদ, ডিএমডি মামুনুর রশীদ মোল্লা, শাখা ব্যবস্থাপক মো. বেলাল হোসেন প্রমুখ।