প্রধান কার্যালয়ে সম্প্রতি প্রাইম ব্যাংক চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময় জানানো হয়, ব্যাংকের অগ্রগতির বিভিন্ন সূচকেই উন্নতি করেছে ব্যাংক।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, মো. গোলাম রব্বানী, মো. তৌহিদুল আলম খান, ফায়সাল রহমান উপস্থিত ছিলেন। প্রতিবেদনে জানানো হয়, বছরের প্রথম নয় মাসে প্রাইম ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১.৩৭ টাকা, যা ২০১৮ সালের একই মেয়াদে ছিল ১.০৮ টাকা। এ সময় ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৪৯৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৯৮ কোটি টাকা। ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৫৫ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ১২২ কোটি টাকা। মুনাফা বৃদ্ধির এ হার ২৭ শতাংশ। বিজ্ঞপ্তি