১৫% লভ্যাংশ দেবে বসুন্ধরা পেপার

বসুন্ধরা পেপার মিলস গত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বলে কোম্পানি সূত্রে জানা  গেছে। ২০১৮-১৯ হিসাব বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪২ টাকা ৮ পয়সা। ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।