ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তুর্ণা নিশিথা ও উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু সংখ্যক।

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলসেকশনের কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় সোমবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আখাউড়া  রেলওয়ে  থানার ওসি শ্যামল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে আখাউড়া হয়ে চট্টগ্রাম-ঢাকা ও আখাউড়া হয়ে চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালীর রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

জানা গেছে, ৭২৪ উদয়ন এক্সপ্রেস-২৯৩৪ মন্দভাগ লুপ লাইনে প্রবেশকালে ঢাকা অভিমুখী ৭৪১ তুর্ণা নিশিতা এক্সপ্রেস-২৯২৩ বিপরীত দিক থেকে আসার সময় সংঘর্ষ হয়।

ওসি শ্যামল কান্তি দাস জানান, এই পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদয়নের অন্তত ২টি কোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লাকসাম ও আখাউড়া থেকে উদ্ধারকারী (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে রওনা করেছে।