১৯৭০ সালের ঘূর্ণিঝড়

লক্ষ্মীপুরে নিহতদের স্মরণে র‌্যালি, সভা

১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ, ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে লক্ষ্মীপুরের চার উপজেলার বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে উপকূল দিবস।

দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ, কমলনগর, রায়পুর, রামগতি উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে স্থানীয় বিভিন্ন সংগঠন।

সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. শহীদ উদ্দিন। আলোকযাত্রা কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক-লক্ষ্মীপুর টিমের আয়োজনে কর্মসূচির শুরুতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কলেজে আলোচনা সভা হয়। দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাটে কমলনগর প্রেস ক্লাবের সামনে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।