চন্দনাইশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা কাঁচা বাজারের আশপাশ দখল করে গড়ে তোলা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে দোহাজারী পৌরসভা কাঁচা বাজারের আশপাশের শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

নিবেদিতা চাকমা দেশ রূপান্তরকে বলেন, আমরা হাট বাজারের ইজারা দিই রক্ষণাবেক্ষণ করার জন্য, কতিপয় ব্যক্তি বাজারের আশপাশ দখল করে অবৈধভাবে দোকান তুলে তা ভাড়া দিচ্ছে।  এতে বাজারে আসা ক্রেতাসাধারণ ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো উচ্ছেদ করেছি।