মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করায় চট্টগ্রামে হাইডেলবার্গ ও এনজিএস সিমেন্ট কারখানাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল দক্ষিণ পতেঙ্গায় হাইডেলবাগের্র চট্টগ্রাম প্ল্যান্টকে ৫ লাখ ৬০ হাজার ও উত্তর পতেঙ্গায় এনজিএস সিমেন্টকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে দুই প্রতিষ্ঠানের জন্য এ জরিমানা নির্ধারণ করেন। কোম্পানি দু’টির নির্গমন হওয়া বায়ুর মানমাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি দূষিত পাওয়া গেছে।