রংপুর বিএনপি

বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খালেক

ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেককে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গতকাল শুক্রবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে নীলফামারী জেলা বিএনপির সভাপতি মো. শামসুজ্জামান জামানকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কিছুদিন আগে জামানকে দল থেকে বহিষ্কার করার পর সহ-সাংগঠনিক সম্পাদক পদ খালি ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে খালেককে রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়। খালেক সর্বশেষ যুবদলের সহসভাপতি ছিলেন।