বায়ুদূষণের শহর ভারতের রাজধানী দিল্লিতে চালু হলো অক্সিজেন বার। দিল্লির সাকেতে অক্সি পিয়োর নামে এই বারটি সম্প্রতি খুলেছে।
দিল্লিতে এ ধরনের অক্সিজেন বার এই প্রথম বলে জানিয়েছেন স্টোর অপারেটর অজয় জনসন।
একাধিক সুগন্ধে (লেমনগ্রাস, অরেঞ্জ, সিনামোন, স্পিয়ারমিন্ট, পেপারমিন্ট, ইউক্যালিপটাস এবং ল্যাভেন্ডার) এখানে অক্সিজেন পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
অঞ্জনা নামে এক গ্রাহক বলেন, 'বাইরে দূষণের মাত্রা খুব বেশি। তাই বাধ্য হয়ে আমরা এখানে অক্সিজেন নিতে আসছি'।
দিনে ১০ থেকে ১৫ জন এখানে অক্সিজেন নিতে আসছেন বলে বারের পক্ষ থেকে জানানো হয়।
এ ছাড়া ছোট পোর্টেবল অক্সিজেন ক্যানও পাওয়া যাচ্ছে এখানে। যা সবসময় সঙ্গে নিয়ে ঘোরা যায় এবং যে কোনও জায়গায় ব্যবহার করা যায়।
খবর এই সময়।