প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার পেঁয়াজ ছাড়া রান্না করা খাবার খেয়েছেন এবং সেগুলো তার কাছে খুবই সুস্বাদু মনে হয়েছে বলে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘আমরা পেঁয়াজ নেয়া বন্ধ করে দিয়েছি এবং আমার বাসায় মধ্যাহ্নভোজের সব পদ পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়েছিল।’
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে চার দিনের সরকারি সফরে যাওয়ার আগে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী এসব বলেন।
‘পেঁয়াজ ছাড়া খাবারগুলো খুব সুস্বাদু ছিল,’ উল্লেখ করে তিনি এই জাতীয় সুস্বাদু খাবার তৈরির জন্য তার সরকারি বাসভবন গণভবনের বাবুর্চিদের ধন্যবাদ জানান।
অস্থিতিশীল বাজার স্থিতিশীল করতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে বলে জানান শেখ হাসিনা।
খবর ইউএনবি।