মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান পায়েল (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বড়পুল মোড়ের কাছে চরপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত পায়েল গুরুদয়াল সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, পুলিশ লাইনস থেকে মোটরসাইকেলযোগে পায়েল বড়পুল মোড়ের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।