বগুড়ায় সম্মেলনে লিটন

আওয়ামী লীগে কেনো দুর্নীতিবাজ, মাদক কারবারির স্থান নেই

আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী পৌর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেনÑ কোনো দুর্নীতিবাজ, মাদক ও ক্যাসিনো কারবারির স্থান আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনে হবে না। দলের সভানেত্রী ইতিমধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন এবং সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি সহযোগী সংগঠনের সম্মেলনে তার নজিরও মানুষ দেখেছে। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য। যারা সেটি করবে না তাদের স্থান আওয়ামী লীগে হবে না।

গতকাল শনিবার বগুড়া পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে শহরের শহীদ খোকন পার্কে এ সম্মেলন হয়। সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন।