চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে জাহাঙ্গীর কবির চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একেএম জাহাঙ্গীর ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেল ৩টা থেকে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম।