দাবাং মানেই চুলবুল পাণ্ডের ধুমধাড়াক্কা অ্যাকশন। আর চুলবুল পাণ্ডে মানেই সালমান খান। দাবাং সিরিজের তৃতীয় ছবির কাজ শেষ বললেই চলে। এখন শুধু মুক্তির অপেক্ষা।
চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে দাবাং থ্রি। তার আগে সামনে এসেছে সিনেমাটির টাইটেল ট্র্যাক-হুদ হুদ দাবাং। এর মধ্যে এই টাইটেল ট্র্যাক ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বোঝাই যাচ্ছে এই গানের তালে দর্শককে নাচিয়ে ছাড়বেন চুলবুল পাণ্ডে। অনলাইনে ভাইরাল হয়ে ট্র্যাকটি আরও বেশি চাঙা করে দিয়েছে দাবাং থ্রির প্রচারণাকে।
টাইটেল ট্র্যাকটি নিয়ে নেটিজেনরা বানিয়েছেন মজার মজার মিমও। সালমানের মুখে আগুনের ফুলকি নিয়ে এসব মিম ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দাবাং থ্রি, সালমান খান ও হুদ হুদ দাবাং নিয়ে হ্যাশট্যাগ দিতে দেখা গিয়েছে নেটিজেনদের।