পলাশে বিদ্যুৎস্পর্শে দুই তরুণের মৃত্যু

নরসিংদীর পলাশে পৃথক স্থানে বিদ্যুৎস্পর্শে দুই তরুণ মারা গেছেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বাগদি গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে কেব্ল চুরি করতে গিয়ে রুবেল (৩২) নামে এক তরুণ এবং উপজেলার চরসিন্দুরের সুলতানপুর গ্রামে মোটরের তার ছিঁড়ে রবিন (২৮) নামে অপর তরুণ মারা যান।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, রবিবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার বাগদী নামক স্থানে পল্লী বিদ্যুৎ-১-এর উপকেন্দ্রে কেব্ল চুরি করতে গিয়ে রুবেল নামে এক যুবক নিহত হন। নিহত রুবেল ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অপরদিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে একটি নার্সারিতে মোটর দিয়ে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে রবিন নামে অপর এক যুবক নিহত হন। রবিন ওই এলাকার আলম মিয়ার ছেলে।