কুষ্টিয়ার কুমারখালীতে আট বছরের শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে শাজাহান আলী (৫০) নামে ওই আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই দণ্ড দেন।
সরকারি কেঁৌসুলি সাইফুল ইসলাম বাপ্পী দেশ রূপান্তরকে জানান, ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর বিকেলে ভুক্তভোগী ওই শিশুকে ফুল দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তার স্বজনরা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শাজাহান আলীকে আসামি করে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।