হৃদয়ের টানা তৃতীয় সেঞ্চুরি

আগের ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশের হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি’র রেকর্ড গড়েছিলেন। গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আবারও সেঞ্চুরি করে সেই রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তৌহিদ হৃদয়। তার তৃতীয় সেঞ্চুরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জয় পেয়েছে ৫০ রানে। হৃদয়ের ১১১ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ২৩৩ রানে। পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ তে জিতল স্বাগতিকরা। সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।