জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রিন বন্ড

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায়  গ্রিন বন্ড কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন।

আগারগাঁওয়ের এসইসি ভবনে  আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম বলেন, যেহেতু আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছি তাই গ্রিন বন্ডের বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। গ্রিন বন্ড ইস্যুর জন্য আমাদের সম্পদ প্রয়োজন।

খায়রুল হোসেন বলেন, ৮ শতাংশের ওপর জিডিপির প্রবৃদ্ধি টেকসই করতে গ্রিন বন্ডের উন্নয়ন জরুরি। গ্রিন বন্ড উন্নয়নে একটি নতুন আইন করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন,  একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে, ব্যাংক থেকে ঋণ নিলে Ñ শক্তিশালীদের সুদ দিতে হয় না, মূল টাকাও ফেরত দিতে হয় না। অথচ দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য একমাত্র শক্তিশালী উৎস বন্ড মার্কেট। পৃথিবীর উন্নত দেশগুলো বন্ড মার্কেট উন্নয়ন করে, সেখান থেকে দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে সেবা, শিল্পায়ন, অবকাঠামো খাত গড়ে তুলেছে। কিন্তু আমাদের দেশে সেটি হয়নি।