রাকুল প্রীত সিং। নতুন সেনসেশন। তার ঝুলিতে রয়েছে দুটি হিট ছবি ‘মারজাওয়া’ ও ‘দে দে পেয়ার দে’। এই নায়িকা এবার মুখ খুললেন নিজের প্রেম ও যৌন হেনস্তা নিয়ে। রাকুল জানিয়েছেন, বয়ফ্রেন্ডের কাছে প্রতারিত হয়েছিলেন তিনি। অন্যদিকে, সহ অভিনেতা এক পুরুষ তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। একটি ছবির শুটিংয়ের সময়ই এমন ঘটনা ঘটেছিল বলে দাবি রাকুলের। রাকুল প্রীত ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, আমাকে এক অভিনেতা হেনস্তা করেছিলেন। প্রথমে আমি বুঝতে পারিনি। পরে এক বন্ধু আমাকে বলে যে ও কী করছিল।’
রাজ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ছবিতে জন আব্রাহামের বিপরীতে দেখা যাবে রাকুল প্রীত সিংকে। বলিউড সূত্রে জানা যায়, ছবিটিতে রাকুলকে শক্তিশালী চরিত্রে দেখাবে। এই সিনেমায় জ্যাকুলিন ফার্নান্দেজকেও। আগামী জানুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।