ফরিদপুর সদর উপজেলার ১২ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে গঠন করা কমিটিতে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
গত ২০ অক্টোবর থেকে শুরু হয় ইউনিয়নগুলোর ত্রিবার্ষিক সম্মেলন। এসব সম্মেলনে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলার সভাপতি আবদুর রাজ্জাক মোল্লাসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করেন।
ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা জানান, দলের গঠনতন্ত্র মোতাবেক আমরা ১২টি ইউনিয়নের সম্মেলন শেষ করেছি। তিনি বলেন, এখন যারা নেতৃত্বে এসেছেন, তাদের দিয়ে দল আরও শক্তিশালী হবে।