রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, আটক ৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলো আবদুল জব্বারের ছেলে আবদুল নবী (৩০), মো. আইয়ুবের ছেলে রফিক (২০), করিম উল্লাহর ছেলে মো. ছাদেক (২১) ও ৪ নম্বর সম্প্রসারণ ক্যাম্পের শওকত আলীর ছেলে মো. শফিক (২০)।

পুলিশ জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে মধুরছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন ব্লকে অভিযান চালিয়ে চার রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।

মধুরছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন দেশ রূপান্তরকে জানান, গতকাল শনিবার দুপুরে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।