বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর আয়োজনে থাকবেন সৌরভ

আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন করবে বাংলাদেশ সরকার। সেই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান অল স্টার একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করবে। সেই ম্যাচে উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

কলকাতা টেস্টের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বিষয়ে কথা দিয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস। ‘আমি যাব। জন্মবার্ষিকী নিয়ে আপনার বিশাল আয়োজনের কথা আমি জানি’- সৌরভকে উদ্ধৃতি করে জানিয়েছে আইএএনএস।

ভারতে প্রথম দিবা-রাত্রির টেস্ট উদ্বোধনে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই কৃতজ্ঞতার প্রত্যুত্তরেই বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের ক্রিকেট আয়োজনে আসবেন সৌরভ।