মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসেটিয়া নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বলেন, শনিবার রাত ১২টার দিকে বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে মন্নু ও মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘আমাদের এখানে ৮ জন রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানাতে পারেনি।