কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২০ বছর পূর্তি উৎসব

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ১২০ বছর পূর্তি উৎসব গতকাল রবিবার উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কলেজের ১২০ বছর পূর্তি উপলক্ষে সাংসদ আ ক ম বাহারউদ্দিন বাহার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক এমরান কবির চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ ড. আবু জাফর খান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক বিজন কৃষ্ণ রায়। উৎসব উপলক্ষে পাঁচজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

১৮৯৯ সালের ২৪ নভেম্বর রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় প্রতিষ্ঠিত এ কলেজে বর্তমানে শিক্ষার্থী প্রায় ২৭ হাজার।