ইয়াবা নিয়ে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে আট হাজার ইয়াবাসহ এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে নগরীর কোতোয়ালির স্টেশন রোড এলাকা থেকে দুজন ও মঙ্গলবার ভোরে চন্দনাইশ এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, চন্দনাইশের দোহাজারী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য চন্দন ধর (৪৮), মো. শাহেদ (৩৩) ও মো. মোর্শেদ (৩১)। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন দেশ রূপান্তরকে জানান, গোপন সংবাদ পেয়ে প্রথমে স্টেশন রোড এলাকা থেকে চন্দন ও শাহেদকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে চন্দনাইশ এলাকা থেকে মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।