সোনাগাজীতে চাচাশ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের মামলাকারী প্রবাসীর স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।
আসামিপক্ষে আইনজীবী ফয়েজুল হক মিল্কি জানান, কিছুদিন আগে ওই গৃহবধূকে একা রেখে তার শাশুড়ি নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে ৮ বছরের ছেলে নিয়ে ঘুমিয়ে পড়েন ওই নারী। রাত ১২টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ঘরে ঢুকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। শাশুড়িকে জানালে তিনি চুপ থাকতে বলেন। পরে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি শাশুড়িকে জানান। শাশুড়ি তখন তাকে ভুল বুঝিয়ে চাচাশ্বশুর সফি উল্যাহর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করান। তার শাশুড়ির সঙ্গে সফি উল্যার জমি নিয়ে বিরোধ চলছে। মিল্কি বলেন, ‘মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই নারী চাচাশ্বশুরের উক্ত মিথ্যা মামলা থেকে জামিনে যেতে বা মুক্তি পেতে তার আপত্তি নেই বলে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক সফি উল্যাহকে জামিন দেন।