পগবা ওল্ড ট্র্যাফোর্ডে থাকতেই চান না

ইনজুরিতে পড়ে অনেক দিন ধরেই মাঠের বাইরে পল পগবা। নতুন খবর হলো ইনজুরি কাটিয়ে উঠেছেন। তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড দলে ফিরছেন না কেন? আসলে ওল্ড ট্র্যাফোর্ডে আর থাকতেই চাইছেন না ফরাসি মিডফিল্ডার। তার মন পড়ে আছে রিয়াল মাদ্রিদে। জানুয়ারির দলবদলে যে করেই হোক মাদ্রিদে যেতে চান। তাই ফিট হয়েও ইচ্ছা করেই দল থেকে স্বেচ্ছায় নির্বাসনে পগবা। এমন খবর প্রকাশ করেছে স্প্যানিশ একটি রেডিও। ইউনাইটেডের ড্রেসিংরুমের সূত্র দিয়ে খবরটি প্রকাশ করেছে কোপস রেডিও শোর পরিচালক পাকো গনজালেস। ধারণা করা হচ্ছে, কোনো ফুটবলারই তাকে এই গোপন সংবাদ দিয়েছেন। একই সঙ্গে আরেকটি সূত্র থেকেও এই খবর পেয়েছেন পাকো। তবে ইউনাইটেড ও কোচ সোলসকায়ের এখনো বলছেন ইনজুরি থেকে সেরে ওঠেননি পগবা। ইন্টারনেট।