মেষ : কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটতে পারে। স্ত্রীর জন্য অতৃপ্তি বাড়বে।
বৃষ : স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। পেটের রোগ বাড়তে পারে।
মিথুন : পেটের রোগ বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। স্ত্রীর হাসপাতালে খরচ বাড়বে।
কর্কট : মায়ের জন্য অর্থ ব্যয় বাড়বে। স্নায়ু রোগ বাড়তে পারে। সন্তানের জন্য অতৃপ্তি বাড়বে।
সিংহ : কাজের চাপ ও সম্মান-সমাদর বাড়বে। আয় তৃপ্তিদায়কভাবে বাড়বে না। পরিণামে কাজে অলসতা দেখা দেবে।
কন্যা : কর্মক্ষেত্রে অতৃপ্তি থাকলেও আয় বাড়বে। সংসারে কিছু ঝামেলা দেখা দেবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
তুলা : প্রচারমূলক কাজে প্রশংসা পাবেন। স্ত্রীর কার্যকলাপ সংসারে অশান্তি আনবে। আয় বাড়তে পারে।
বৃশ্চিক : চাকরিতে উত্থান আছে। ভ্রমণে অতৃপ্তি দেখা দেবে। উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগ বাড়তে পারে।
ধনু : গোপন শত্রুরা ক্ষতি ও অর্থ ব্যয়ের ষড়যন্ত্রে লিপ্ত হবে। রাজনীতিতে দ্বন্দ্বের প্রসার হবে। স্বাস্থ্য ভালো যাবে না।
মকর : বিদেশ ভ্রমণে অতৃপ্তি দেখা দেবে। তবু নতুন কাজের সুযোগ আসবে। সঞ্চয় বাড়ার সম্ভাবনা আছে।
কুম্ভ : ব্যবসার জন্য নতুন পথের সন্ধান পাওয়া যাবে। অর্থ সঞ্চয় বাড়তে পারে। পেটের পীড়া কষ্ট দেবে।
মীন : চাকরিক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ দেখা যায়। পিতার বিদেশ ভ্রমণ যোগ আছে। মায়ের পেটের পীড়া বাড়বে।