জেলার রামগঞ্জ উপজেলার জিয়া শপিং কমপ্লেক্সের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইরানী বোরকা হাউজের ভেতর থেকে সোহাগ মুছুল্লী (২৭) নামের এক ব্যবসায়ীর ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। সোহাগ মুছুল্লী উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লীর ছেলে।
দোকান কর্মচারী আকরাম হোসেন জানান, তিনি প্রতিদিনকার মতো সকালে দোকান খুলে ভেতরে ঢুকতে গিয়ে দেখেন দোকান মালিক সোহাগ মুছুল্লী ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তার চিৎকারে আশপাশে ব্যবসায়ীরা ছুটে এসে ঘটনাটি রামগঞ্জ থানা পুলিশে জানান।
ছোট ভাই সোহেল মুছুল্লী জানান, তার ভাই সোহাগ মুছুল্লী গত ৫ মাস আগে বিয়ে করেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে স্থানীয় একটি মাজার শরীফের ওরশে যাওয়ার কথা বলে বের হন। আজ সকালে জিয়া শপিং কমপ্লেক্সের অন্য ব্যবসায়ীরা তাকে ফোন করে তার ভাইয়ের আত্মহত্যার খবর জানান।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে। লাশের পাশ থেকে ‘আমার মৃত্যু জন্য কেউ দায়ী নয়ে’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।