প্রেস ক্লাবে ক্যাব সভাপতি

পেঁয়াজে ব্যর্থ হওয়ায় বেড়েছে চালের দাম

পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় চালকল মালিকরা চালের দাম বাড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন কনজু¨মার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, ভোক্তাস্বার্থরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক ডিভিশন অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করা দরকার। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

‘ভোক্তাস্বার্থরক্ষায় বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথক ডিভিশন অথবা স্বতন্ত্র মন্ত্রণালয় চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন প্রমুখ।