ঢাবিতে পরিবেশবিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বদ্ধপরিকর সরকার

বাংলাদেশের সামনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশগত উন্নয়ন ও বায়ুদূষণ রোধেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। গতকল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটি আয়োজিত পরিবেশবিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন।

‘গ্রিন এনভায়রনমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক বজলুল হক খন্দকারের সভাপতিত্বে এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ। কনফারেন্সে থিম স্পিকার হিসেবে ছিলেন পরিবেশবিদ ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। প্ল্যানারি লেকচার প্রদান করেন বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ  আতিক রহমান এবং যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগরি জে হাওয়ার্ড।

অনুষ্ঠানে চেয়ার ও কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিউর রহমান, সাবেক সচিব এন আই খান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলিপ কুমার মৈত্রী, অধ্যাপক সৈয়দ হুমায়ন আকতার, অধ্যাপক মাহবুবা নাসরিন প্রমুখ।