সবজির টিক্কা

শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায়। এসব সবজি দিয়ে সকালের নাশতা হিসেবে বিভিন্ন পদ খুব সহজেই বানাতে পারেন। শীতকালীন সবজি দিয়ে টিক্কা তৈরির রেসিপি দিয়েছেন শাহারীয়ার আতিক সুমী...

উপকরণ: পাঁচমিশালী সবজি টুকরো আধা কাপ, আলু সেদ্ধ আধা কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, লবণ ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ছানা ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: কড়াইয়ে তেল গরম করে আদা, রসুন, পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে সবজি দিয়ে নেড়ে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন।

ছানা চিনি দিয়ে মেখে নিন। ছানা, তেল বাদে ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে নিন।

এবার সবজিগুলো একটু হাত দিয়ে চটকে ভেতরেও ছানার পুর দিয়ে সেঁকা তেলে ভেজে পরিবেশন করুন।