পার্বতীপুরে ৬৫০ কৃষক পেলেন প্রণোদনা

দিনাজপুরের পার্বতীপুরে চলতি রবি মৌসুমে (২০১৯-২০) গম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ (বীজ ও রাসায়নিক সার) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বিতরণ করেন আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু ও সহকারী কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুজ্জামান বলেন, উপজেলার ১০ ইউনিয়নের ৬৫০ কৃষকের প্রত্যেককে ২০ কেজি গম, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।