চাঁপাইনবাবগঞ্জে পোড়ানো হলো অপ্রয়োজনীয় নথি

চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় নথি আগুনে পোড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালত চত্বরে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লার উপস্থিতিতে এসব নথি পোড়ানো হয়।

আদালত সূত্র জানায়, ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে নিষ্পতি হওয়া ১০ হাজারেরও বেশি মামলার নথি পুড়িয়ে ফেলা হয়। সিভিল রুলস ও অর্ডার মোতাবেক দেওয়ানি মামলার এ নথিগুলো পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, পিপি জোবদুল হক প্রমুখ।