ওয়ালটন-বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ক্রীড়া উৎসব-২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বিপিজেএ’র সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজল হাজরা ও ক্রীড়া উৎসব কমিটির আহ্বায়ক লুৎফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক সাহাদাত পারভেজ।